1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে যুবদলের কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতায়ের অভিযোগ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
কালীগঞ্জে যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন যুবলের কর্মী নাজমুল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নাজমুল হোসেন উপজেলার পারখিদ্দা গ্রামের মৃত হাসিবুল ইসলামের ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সুজাউদ্দীন মাহমুদ পিয়াল স্বাক্ষরিত দলীয় প্যাডে যুবদলের ওই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। ঘটনার বিবরনে জানা গেছে, উপজেলার মালিয়াট ইউনিয়নের উদ্যোক্তা ষাটবাড়ীয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে খামিনুর রহমান ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে পাঁচকাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়ে। উক্ত ঘটনায় ভুক্তভোগী খামিনুর রহমান কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত শনিবার (৫ জুলাই) বেলা আনুমানিক ২ টার সময় যুবদল কর্মী নাজমুল হোসেন ও তার সাথে থাকা আশিকুর রহমান উদ্যোক্তা খামিনুরের মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় তারা তাকে নানা ধরনের হুমকি ধামকি দেয় এবং তাকে প্রতি মাসে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে জানায়। চাঁদা দিতে অস্বিকার করায় তারা খামিনুর রহমানকে মটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় খামিনুরের কাছে থাকা ৬৫ হাজার ৫০০ টাকা এবং মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে।

চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে জানতে নাজমুলের-০১৩২৮১৩৯৯৩০ মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, আমরা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমার মা আওয়ামীলীগের আমলে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা সদস্য নির্বাচিত হয়। সেই থেকে ইউপি চেয়ারম্যান আজিজুল খাঁ আমার মায়ের কোন কাজ কাম দেয় না। এবং আওয়ামীলীগের আমলে আমার মাকে আজিজুল খাঁর মটরসাইকেল চালক শাহাবুদ্দিন সাবুল সহ কয়েকজন মারধর করছিল। তিনি একজন মহিলা ইউপি সদস্য সে তো ইউনিয়ন পরিষদে যাবেই। আমার মা পরিষদে গেলে তাকে কোন ভাতা কার্ড এবং অন্যান্য কোন সুযোগ সুবিধা তো দেনই না। আবার কম্পিউটার অপারেটর খামিনুর বলে এখানে কিসের জন্য আসছেন। ওই দিন খামিনুরকে এই কথা জিজ্ঞাসা করলে খামিনুর বিভিন্ন জায়গায় ফোন করে নেতাদের জানাতে থাকে। এরমধ্যে দেখি ঘটনাস্থলে তত্তিপুর ফাঁড়ি থেকে পুলিশ চলে আসছে। পুলিশের সামনেই খামিনুর মটরসাইকেল চালিয়ে চলে গেছে। তাহালে তার মটরসাইকেল কিভাবে কেড়ে নিলাম। তাকে মারধর, মটরসাইকেল ও টাকা পয়সার কোন কথাই হয়নি। অভিযোগে সম্পূর্ণ মিথা কথা লিখেছে। রাজনৈতিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য থানায় এই ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে। মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল খাঁ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যেহেতু এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে সেহেতু এ বিষয়ে আইনি প্রক্রিয়াতেই সমাধান হবে।

জাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সুজাউদ্দীন মাহমুদ পিয়াল বলেন, কোন ব্যক্তির অপকর্মের দায় দল বা সংগঠন নেবে না। যুবদল কর্মীর নাজমুল হাসান এর বিরুদ্ধে চাঁদাবাজি ছিনতাই এর মত

অভিযোগের সত্যতা জানতেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমানিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় ভুক্তভোগী খামিনুর রহমান থানায় একটি চাঁদাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে এই ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছেন।সত্যতা মিললে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট