1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ

সারাদেশের আইনশৃঙ্খলার অবণতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যর প্রতিবাদে ঝিনাইদহ কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার বিকেলে  শহরের যশোর রোডের বিএনপি দলীয় কার্যালযয়ের সামনে থেকে  বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেন বাসস্টান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্তজা জিকোর সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহরুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর  সহধর্মিণী জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মিসেস মুর্শিদাবাদ জামান বেল্টু। বিক্ষোভ  সমাবেশে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  জেলা বিএনপি ত্রাণ বিষয়ক সম্পাদক সাবেক ভিপি ইসরাইল হোসেন,  উপজেলা বিএনপির  সাবেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সদস্য মিরু খাঁ,  জেলা শ্রমিক দলের সদস্য হারুন বিশ্বাস, পৌর যুবদলের অন্যতম সংগঠক মোঃ মুক্তার হোসেন, সহ উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মিসেস মুর্শিদাবাদ জামান বেল্টু  বলেন, গণতন্ত্র ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি  ধংস করতে গুপ্ত সংগঠন নৈরাজ্য সুষ্টির পায়তারা করছে। জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার শুরু করেছে ৭১ এর পরাজিত শক্তি। এই সময় তিনি আরো বলেন  গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগর বর্বরচিত হামলার তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রোফতারের দাবি জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট