1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহের মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন, গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এ প্রার্থনার আয়োজন করে।

প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন, গীতা পাঠ এবং বিশেষ আরাধনার মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, দেশনেত্রীর সুস্থতা জাতির কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। তাই ব্যক্তিগত ও সামষ্টিকভাবে সৃষ্টিকর্তার কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বহু ধর্মপ্রাণ নাগরিক অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহ্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর কুমার ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক দিবস দেবনাথ, প্রদীপ রায় এবং জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নীলকান্ত বিশ্বাসসহ অন্য নেতৃবৃন্দ।

ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে এ প্রার্থনা, যেখানে ভিন্ন ধর্মাবলম্বীরা মিলিত হয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট