1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ফ্যাসীবাদী সরকারের লগি-বৈঠার তান্ডবের দোষীদের বিচার দাবি মুন্সী মিজানুর রহমানের

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে মুন্সী মিজানুর রহমান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তান্ডবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

খুলনার দিঘলিয়ায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ফ্যাসীবাদী সরকারের লগি-বৈঠার তান্ডবে যারা শহীদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান এবং সঞ্চালনা করেন সহ-সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়নের আমির মাওলানা দেলোয়ার হোসেন, বারাকপুর ইউনিয়নের আমির মোঃ শওকত মোল্লা, সেনহাটি ইউনিয়নের আমির মোল্লা শফিকুর রহমান, গাজিরহাট ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মোল্লা খলিলুর রহমান ও আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে উপজেলা মোড়ে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কময় দিন। সেদিন লগি-বৈঠার তান্ডবে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, প্রাণ হারিয়েছিল বহু নিরীহ মানুষ।

প্রধান অতিথি মুন্সী মিজানুর রহমান আরও বলেন, “এ ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো পর্যন্ত দোষীদের বিচার হয়নি। এটি বাঙালি জাতির জন্য এক লজ্জাজনক অধ্যায়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি— লগি-বৈঠার তান্ডবের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট