1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় কানাপুকুরিয়া খাল থেকে নিখোঁজ বৃদ্ধ মসিউল আলম রজু মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর মসিউল আলম রজু মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১৭ মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত রজু মিয়া ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে কানাপুকুরিয়া খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। পরে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, রজু মিয়া গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়েছিলেন। ঘটনাস্থল তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট