1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি রবি, সম্পাদক জয়নাল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
কালীগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ১৫ পদ।

কালীগঞ্জে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে উচ্চকণ্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি সভাপতি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার পর্যন্ত ঘোষিত ফলাফলে ১৫টি পদে একাধিক প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও শিক্ষক ইব্রাহিম খলিল।
সহ-সাধারণ সম্পাদক পদে কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে শুকুর আলী, সাংস্কৃতিক সম্পাদক পদে মমতাজ বেগম নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন আলাউদ্দীন আলা, আলী আকবর, আব্দুল আলীম, জাহিদুল ইসলাম, রিতা বিশ্বাস, শরিফুল ইসলাম ও মোঃ শের আলী।

সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম মিল্টন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন শহীদ নূর আলী কলেজের প্রভাষক জাফর ইকবাল এবং সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তসলিমুর রহমান।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় প্রার্থীদের মধ্যে স্বস্তি দেখা গেছে এবং সংগঠনের নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট