1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়ায় ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুরআন বিতরণ

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
দিঘলিয়ায় ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুরআন বিতরণ

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি আলহাজ সারোয়ার খান ডিগ্রী কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, দিঘলিয়া পূর্ব থানা শাখার উদ্যোগে ঐতিহাসিক কুরআন দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১১ মে, তবে বিস্তারিত আলোচনা ও প্রতিবেদন পরিবেশিত হয় সোমবার, ২৬ মে সকাল ১১টায়। দিঘলিয়া পূর্ব থানা শিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মুশফিকুর রহমান সামীর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, খুলনা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ ইউসুফ ফকির। তিনি বলেন, “কুরআনের সম্মান রক্ষায় বহু মানুষ জীবন দিয়েছেন। কুরআন মানব জীবনের শাশ্বত পথনির্দেশনা। আজকের প্রজন্মকে কুরআনের আলোকে গড়ে তুলতে ইসলামী ছাত্র শিবির নিরলস কাজ করছে।”
উদ্বোধনী বক্তব্যে খালিদ সাইফুল্লাহ বলেন, “এই দিনটি আমাদের কুরআনের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ স্মরণ করিয়ে দেয়।”
শুভেচ্ছা বক্তব্য রাখেন সেনহাটি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের খুলনা জেলা উত্তর শাখার সাবেক এইচআরডি সম্পাদক শেখ বদিউজ্জামান আজাদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা উত্তর শাখার অফিস সম্পাদক মোঃ মমিনুর রহমান।
বক্তারা বলেন, ভারতের কুরআন বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তৈহিদী জনতা জীবন দিয়েছে। ইসলামী ছাত্র শিবির দেশের শিক্ষাঙ্গনে নৈতিক শিক্ষা ও কুরআনের দাওয়াত পৌঁছে দিতে কাজ করছে। বক্তারা সকলকে ইসলামী ছাত্র শিবিরের পতাকাতলে এসে নৈতিক ও সচ্চরিত্রবান সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে কুরআন বিতরণ করা হয় এবং দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট