1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ইসলামী আন্দোলনের কর্মীদের আর বসে থাকার সময় নেই: কবিরুল ইসলাম

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। দিঘলিয়ায় অনুষ্ঠিত দায়িত্বশীল বৈঠকে তিনি এ কথা বলেন।

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আর বসে থাকার সময় নেই। আল্লাহর জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের মাঝে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং সমাজের সর্বস্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে।

তিনি বলেন, যেমনভাবে মুসলমানদের দায়িত্ব নামাজ কায়েম করা, তেমনি দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর আইনের মাধ্যমে সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কোরআনের আলোকে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সব ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ হাবিবউল্লাহ ইমন।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সেক্রেটারি মোঃ নাজিমুদ্দিন, জেলা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, খুলনা জেলা উত্তর শাখা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, সুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রহিম।

এ ছাড়া দিঘলিয়া সদর, বারাকপুর, সেনহাটি ও গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও সভাপতিবৃন্দসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং দিঘলিয়া পূর্ব ও পশ্চিম শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট