1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রিজভী আহমেদের সঙ্গে একান্ত বৈঠকে কৃষিবিদ শামীমুর রহমান শামীম

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
রিজভী আহমেদের সঙ্গে একান্ত বৈঠকে কৃষিবিদ শামীমুর রহমান শামীম

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন উত্তাপ বাড়ছে, তখনই বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে চলছে গুরুত্বপূর্ণ আলোচনা ও কৌশল নির্ধারণ। সেই ধারাবাহিকতায় শনিবার (১৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নিজ বাসভবনে একান্ত আলোচনায় মিলিত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

দুই শীর্ষ নেতার মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত আলোচনা হয়েছে— আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মেরুকরণ, নির্বাচনী প্রস্তুতি ও কৌশল, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ আন্দোলন পরিকল্পনা।

রিজভী আহমেদ বৈঠকে রামপাল-মোংলা (বাগেরহাট-৩) আসনে কৃষিবিদ শামীমুর রহমান শামীমের মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকাকে অত্যন্ত ইতিবাচকভাবে উল্লেখ করেন।

বৈঠকে রিজভী আহমেদ বলেন, “আপনার মতো নিবেদিতপ্রাণ নেতাদের সঙ্গে থেকে আমরা সংগঠনকে আরও গতিশীল করতে পারব। ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে আপনার পাশে থাকব।”

বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাগেরহাট-৩ আসনে কৃষিবিদ শামীমুর রহমান শামীমের নেতৃত্বেই ধানের শীষ আবারও বিজয়ের পতাকা উড়াবে।” এই বক্তব্য থেকেই দলের আস্থার মাত্রা বোঝা যায়, যা নির্বাচনকে ঘিরে এক নতুন আশাবাদের সঞ্চার করেছে।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি মাঠপর্যায়ে কৌশল নির্ধারণে সচেষ্ট। রিজভী আহমেদ ও কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এই বৈঠক দলীয় প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নেতাকর্মীদের আশা, সংগঠনের ঐক্য ও দক্ষ নেতৃত্বই ধানের শীষকে আবারও বিজয়ের পথে এগিয়ে নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট