1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শৈলকুপায় রাজনৈতিক দ্বন্দ্বে বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক দ্বন্দ্বের জেরে বৃদ্ধ কৃষক আমজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। মাগুরা সদর হাসপাতালে চলছে চিকিৎসা।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে আমজাদ হোসেন (৫০) নামের এক বৃদ্ধ কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। শনিবার সন্ধ্যায় উপজেলার আওধা বাজারে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আমজাদ হোসেন, হুদাকুশোবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার অভিযোগ, তিনি বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ফারুক মন্ডল, জামাল উদ্দিন, রুবেল শেখ, আতিক মোল্লা, নিশান ও তুষার শেখসহ ১২-১৩ জন সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল বারি মোল্লার সামাজিক দলে যোগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে তুলে নিয়ে দোকানের পাশে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট