1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শৈলকুপায় ট্রাক চাপায় মা-বাবা ও ছেলে নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
শৈলকুপায় ট্রাক চাপায় মা-বাবা ও ছেলে নিহত

ঝিনাইদহের শৈলকুপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার আশাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাইলমারী গ্রামের কৃষক মোস্তফা হোসেন (৪৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও তাদের আট বছরের শিশু সন্তান মাহিন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলে মোস্তফা হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে মাইলমারী গ্রাম থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে আশাননগর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুপুত্র মাহিন মারা যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, “রোগীরা হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন। তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।”

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে মাইলমারী গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

এই ঘটনার পর সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি এবং ট্রাকচালকদের বেপরোয়া গতির বিরুদ্ধে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট