1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শৈলকুপায় ট্রাকচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
শৈলকুপায় ট্রাকচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা এলাকায় ট্রাকচাপায় শাহিনা খাতুন (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা গ্রামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনা বেগম ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার বাসিন্দা এবং আশরাফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহিনা বেগম বাবার বাড়ি শৈলকুপার বড়দাহ গ্রামে যাচ্ছিলেন। পথে গাবলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় শিকারী বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয়রা জানান, মহাসড়কে অতিরিক্ত গতির যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট