1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, “আমাদের ধারণা, ওই নারী মানসিক প্রতিবন্ধী হতে পারেন। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

পুলিশের ধারণা, প্রাকৃতিক বা আকস্মিক কারণে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত ওই নারীর পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট