1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে আম গাছের নিচু ডাল থেকে প্রতাপ কুমার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পা মাটিতে থাকায় হত্যার সন্দেহ করছে স্থানীয়রা।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি আম গাছের নিচু ডাল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার গাজির বাজার এলাকা থেকে প্রতাপ কুমার (২৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত প্রতাপ কুমার গাজির বাজার কালাপাড়া গ্রামের প্রেম কুমারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সকালে গাজির বাজারের মাঝামাঝি একটি আম গাছের নিচু ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রতাপ কুমারকে ঝুলতে দেখে এলাকাবাসী। বিষয়টি নজরে আসতেই তারা দ্রুত কোলা বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, প্রতাপ কুমারের গলায় ফাঁস দেওয়া থাকলেও তার পা দুটি মাটিতে স্পর্শ করছিল। আম গাছটির ডালও ছিল তুলনামূলকভাবে নিচু। এই অস্বাভাবিক দৃশ্যের কারণে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে কোলা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির বলেন, “আমি ঘটনাস্থলে আছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।” পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট