1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রমীলা কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও অনূর্ধ্ব-১৫ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে প্রমীলা কাবাডি প্রতিযোগিতা। রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করে।

রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই দিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন বালক ফুটবলার অংশগ্রহণ করছে। মোট ২১টি সেশনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু। এছাড়াও অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শনার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে ইতিবাচক ধারায় পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ভবিষ্যতে দক্ষ ক্রীড়াবিদ গড়ে উঠবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট