1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শৈলকুপায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
শৈলকুপায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় আয়োজিত হলো এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। সোমবার বিকেলে শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে এ আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলন, যিনি ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, আব্দুর রাজ্জাক, ফিরোজ বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ (সঞ্চালক), পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকুল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ মুন্না, পৌর যুবদলের সদস্য আসাদুজ্জামান আসাদ, বক্তব্য ও দোয়া মাহফিল।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রতীক এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান রাজনৈতিক সঙ্কট মোকাবেলা করতে হবে। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট