1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

এক দিনে পদ্মা সেতু দিয়ে রেকর্ডসংখ্যক টোল আদায় ৪ কোটি ২৫ লাখ টাকা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
পদ্মাসেতু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক দিনে পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পার হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, এটি পদ্মা সেতু চালু হওয়ার পর পঞ্চম সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

এর আগে, ২০২৩ সালের ৯ এপ্রিল এক দিনে সর্বোচ্চ ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। এছাড়া, ১৪ জুন ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা, ১৫ জুন ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা এবং ২০২৩ সালে সর্বোচ্চ ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, মাওয়া প্রান্ত: ২৬ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে, টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৩০০ টাকা। জাজিরা প্রান্ত: ১৩ হাজার ৫৮০টি যানবাহন পার হয়েছে, টোল আদায় হয়েছে ১ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা।

ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা থেকে মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছে, ফলে শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ছিল বেশি। তবে শনিবার (২৯ মার্চ) ভোর থেকে অতিরিক্ত যানবাহনের চাপ কিছুটা কমে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট