1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইদহে ব্যবসায়ীর তিন লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
ঝিনাইদহে ব্যবসায়ীর তিন লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতারণার ফাঁদে পড়ে তিন লাখ টাকা খুইয়েছেন মোহাম্মদ তোতা নামের এক কাঠ ব্যবসায়ী। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ শহরের ছন্দা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার তোতা এ বিষয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে মোহাম্মদ তোতা জানান, ঘটনার দিন সকালে কালীগঞ্জ শহরের সোনালী ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে কাঠ ব্যবসার জন্য কাঠাল বাগানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ছন্দা সিনেমা হল এলাকায় এক অপরিচিত ব্যক্তি বিদেশি মুদ্রা দেখিয়ে জিজ্ঞেস করেন, কোথায় তা ভাঙানো যায়।

তোতা বিষয়টি জানেন না বলে সরাসরি জানিয়ে দিলে আরেকজন যুবক এসে নানা প্রলোভন দেখাতে শুরু করে। কথার ফাঁদে ফেলে এক পর্যায়ে তারা তোতার কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “আমি গত রাতে থানায় যোগদান করেছি। বিষয়টি এখনো জানি না। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, প্রতারণার নতুন নতুন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার প্রবণতা বাড়ছে। পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা এবং সাধারণ মানুষের সচেতনতা এ ধরনের অপরাধ রোধে সহায়ক হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট