1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা

ঝিনাইদহে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপুরণের দাবীতে কৃষকদের মানববন্ধন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
ভেজাল কীটনাশক বিক্রেতা

ঝিনাইদহের মহেশপুরে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সকালে মহেশপুর উপজেলার পুরন্দনপুর গ্রামের ভাটামতলা বাজারে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকেরা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে গ্রামের শতাধিক কৃষক অংশ নেয়। সেসময় ক্ষতিগ্রস্থ কৃষক কে এম সালাউদ্দিন, রুস্তম আলী, আজাদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, উপজেলার পুরন্দনপুর গ্রামের ভাটামতলা বাজারের ব্যবসায়ী শিমুলসহ আশপাশের কয়েকটি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছে ভেজাল কীটনাশক বিক্রি করছে। ফলে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু কৃষি অফিসে একাধিকবার অভিযোগ জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

বক্তারা দাবি করেন, অবিলম্বে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট