1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঢাকাসহ শহরাঞ্চলে তাপমাত্রা কমাতে সবুজায়নের উদ্যোগ: রিজওয়ানা হাসান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকাসহ দেশের শহর এলাকায় তাপমাত্রা হ্রাস করতে ব্যাপক সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১৫ এপ্রিল) পরিবেশ মন্ত্রণালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত ‘বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব (বিসিডিপি)’ অগ্রগতি বিষয়ক বৈঠকে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “বিশেষ করে ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। এই সংকট মোকাবিলায় শহরজুড়ে সবুজের বিস্তার ঘটানো হবে।” জলবায়ু সহনশীল নগরায়নের অংশ হিসেবে এই সবুজায়ন কার্যক্রম বিসিডিপির আওতায় বাস্তবায়ন করা হবে।

বৈঠকে আরও জানানো হয়, উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, এসব অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানির সহজপ্রাপ্তি নিশ্চিত করতে বিসিডিপির সহায়তায় নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

রিজওয়ানা হাসান জানান, জীববৈচিত্র্য সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির জন্য প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নেওয়া হবে।

উপদেষ্টা জানান, বিসিডিপির আওতায় দেশের সব বিভাগীয় শহর ও পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। শহুরে পরিবেশের উন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে তিনি নির্দেশ দেন, আগামী জুলাইয়ের মধ্যে বিসিডিপির ওয়েবসাইটসহ অন্যান্য কার্যক্রম চালু করতে হবে। সেইসঙ্গে কর্মপন্থা প্রণয়নে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যারা পরবর্তী পরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়নে কাজ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট