1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

নববর্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
নববর্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী নববর্ষ উদযাপিত হবে সোমবার (১৪ এপ্রিল)।

প্রধান উপদেষ্টা তার শুভেচ্ছা বার্তায় বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এই বিশেষ দিনে আমি দেশের প্রতিটি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

তিনি বলেন, “‘পহেলা বৈশাখ’ বাঙালি সংস্কৃতির হৃদয়ে জায়গা করে নেওয়া একটি অনন্য উৎসব। এটি শুধু একটি বর্ষবরণের দিন নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সম্প্রীতি ও মিলনের প্রতীক।”

ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে সকল বাঙালি নতুন বছরকে উদযাপন করে নবচেতনার বার্তা নিয়ে—এমনটিই মনে করেন ড. ইউনূস। তার ভাষায়, “এই দিনটিতে মানুষ বিগত বছরের কষ্ট, দুঃখ ও হতাশা ভুলে গিয়ে ভালোবাসা, বন্ধুত্ব আর আনন্দে একত্রিত হয়।”

নববর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “মুঘল সম্রাট আকবরের শাসনামলে কৃষিকাজে সুবিধা আনতে বাংলা নববর্ষের সূচনা হয়েছিল ‘ফসলি সন’ হিসেবে। এই ঐতিহ্য আজ বাঙালি জাতির ধর্মনিরপেক্ষ ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “নতুন বছর যেন হয় নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এক সাহসী যাত্রা। আমরা যেন পুরোনো ব্যর্থতা, দুঃখ এবং বিভেদ পেছনে ফেলে একত্রে সুন্দর বাংলাদেশ গঠনে এগিয়ে যাই।”

ড. ইউনূস উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই আন্দোলন বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে করেন তিনি।

বার্তার শেষদিকে, বাংলা নববর্ষ ঘিরে গৃহীত সকল উদ্যোগের সফলতা কামনা করে দেশবাসীকে আনন্দময় উৎসবের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট