1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

ভারতে গ্রেপ্তার আওয়ামী যুবলীগের ৫ নেতা কারাগারে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
ভারতে-গ্রেপ্তার-আওয়ামী-যুবলীগের-৫-নেতা-কারাগারে

ভারতের মেঘালয় রাজ্যের একটি আদালত অবৈধ অনুপ্রবেশসহ একাধিক অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) পশ্চিম জৈন্তিয়া হিলস জেলার এমলারিয়াং আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের অপসারিত সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান। সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন। সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াছ আহমদ জুয়েল। সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাতক উপজেলা যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাহেল।

জোয়াই পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর জে কে মাজাও জানান, ১৬ আগস্ট এক ট্রাক ড্রাইভারের করা অভিযোগের ভিত্তিতে ১৯ আগস্ট মামলা রুজু করা হয়। এ মামলায় ডাউকি থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির চারটি ধারা এবং বিদেশি আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, ছিনতাই, জাতীয় সড়কে ডাকাতি, সরকারি সম্পত্তি নষ্ট, ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ তোলা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে শিলং পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরপর তাদের জোয়াই আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতাকর্মী সীমান্ত পেরিয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যান। গ্রেপ্তারকৃত নেতারাও সেসময় শিলংয়ে গিয়ে প্রথমে হোটেলে অবস্থান করেন এবং পরে বাসা ভাড়া নেন। শীত বাড়ার কারণে তারা ৫ নভেম্বর কলকাতায় স্থানান্তরিত হন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, “শিলংয়ের লাইমক্রা পুলিশ স্টেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা ভারতে থাকার অনুমতি নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং হয়রানিমূলক।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা অবৈধভাবে ভারতে যেতে বাধ্য হয়েছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা শিগগিরই মুক্তি পাবেন বলে আশা করি।”

গ্রেপ্তারকৃতদের পক্ষে জোয়াই আদালতে আইনজীবী নিয়োগ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, এজাহারে নাম উল্লেখ না থাকলেও তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নেতারা রাজনীতিক হিসেবে তাদের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট