1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

রাতে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়া যুবক ফায়ার সার্ভিসের সহায়তা উদ্ধার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
রাতে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়া যুবক
গভীর রাতে গাছের মগ ডালে উঠে অজ্ঞান হয়ে পড়ে থাকা পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শাহিনুর মোল্লা (৩৫) নামের যুবককে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গাছ থেকে উদ্ধার করেন।
শনিবার (১২এপ্রিল) গভীর  রাতে উপজেলার শাঁখারী কাঠী ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শাহিনুর মোল্লা ঐ গ্রামের মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার রাত ৯টার দিকে শাহিনুর মোল্লা হঠাৎ ঘর থেকে বের হয়ে গাছে উঠতে চাইলে পরিবারের ৫/৬ জন লোক তাকে আটকে রাখার চেষ্টা করে,তারপরও সে একটি নারিকেল গাছের ডগায় উঠে বসেন। সেখান থেকে পাশের একটি উঁচু রেন্ট্রি গাছের মগডালে উঠে বসেন। পরিবারের লোকজন তাকে নিচে নামার চেষ্টা ও অনুরোধ করলেও তিনি না শুনে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়েন। তার সাথে জিনের  আচর রয়েছে বলে তারা জানিয়েছেন।
এলাকাবাসীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ঘন্টাব্যাপী চেষ্টায় গাছে উঠে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। গাছের নিচে কিছু লোক আযান দিতে থাকেন,একপর্যায়ে তার জ্ঞান ফিরে আসে।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ সোহাইব হোসেন মুন্সী বলেন, স্থানীয়দের ফোন পেয়ে শনিবার রাতে সেখানে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা করে ঐ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই,পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট