1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা

সৌদি কর্তৃপক্ষের ঘোষণা মেনে জামালপুরে ১৩ গ্রামে ঈদ উদযাপন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
১৩ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে শনিবার, যা রমজান মাসের সমাপ্তি নির্দেশ করে। শনিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে। আজ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের এই ঘোষণা মেনে বাংলাদেশের অনেক এলাকায় আজ পবিত্র ঈদের নামাজ আদায় করা হচ্ছে। জামালপুরের সরিষাবাড়ীতে ১৩ গ্রামের মানুষ আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেছেন। রবিবার সকালে পৌরসভার বলার দিয়ার মাস্টার বাড়ী জামে মসজিদ মাঠে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বলার দিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন। উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, ও বগারপাড় গ্রামের তিন শতাধিক মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন। নারীদের জামাতে নামাজ আদায় করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

এ ব্যাপারে বলার দিয়ার জামে মসজিদের ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার বলেন, “সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা শুরু হয়। তাই তাদের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ ও ঈদ আনন্দ উদযাপন করে থাকি আমরা। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। মধ্যপ্রাচ্যের চন্দ্র উদয়ের পুরো একদিন পর বাংলাদেশে ঈদ পালন করা হয়। তাই আমার একদিন আগে রোজা শুরু করি এবং একদিন আগে ঈদ উদযাপন করে থাকি।”

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে এ উপজেলায় একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালেও সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে এ উপজেলায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট