1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা

৯নং ওয়ার্ড এর ছনকান্দা যুবসমাজের উদোগ্যে প্রিতী ফুটবল

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

জামালপুরে এক বিশেষ খেলার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা এম শুভ পাঠান। এছাড়াও তিনি জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) জামালপুর জেলা শাখার আহবায়ক এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জামালপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) জামালপুর জেলা শাখার সদস্য সচিব এবং জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন হৃদয়। এছাড়াও উপস্থিত ছিলেন তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হক মুক্তা খান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মাসুম এবং সাধারণ সম্পাদক মো. ডিএনএস রাজু।

উক্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঝুটন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স জামালপুর শহর শাখার ৯ নং ওয়ার্ডের সভাপতি, তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া।

অনুষ্ঠানটি পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স জামালপুর সদর থানা পূর্ব শাখার সদস্য সচিব সানোয়ার হোসেন ছানু এবং শহর ছাত্রদল নেতা মো. মোবারক হোসেন। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এই আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট