1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কৃষিবিদ শামীমুর রহমান শামীম মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
কৃষিবিদ শামীমুর রহমান শামীম
ভাটার থানায় ২০১৪ সালের মিথ্যা ও বানোয়াট মামলায় ৬ বছরের সাজা থেকে আপিলের মাধ্যমে বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ অন্য  নেতারা বিশেষ ট্রাইবুনাল -১৫, ঢাকা  মহানগর অতিরিক্ত দায়রা জজ মাননীয় বিচারক আদালতে ভাটারা থানায়, ২০১৪ সালের  স্বৈরাচারী খুনি হাসিনার সরকারের সময় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলার আপিল শুনানিতে ২৬ ফেব্রুয়ারি  আদালতে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান প্রবীণ নেতা, সাবেক  এমপি মোঃ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় পার্টির  (কাজী জাফর) এর মহাসচিব  সাবেক এমপি আহসান হাবিব লিংকন ও বিএনপি এর কেন্দ্রীয় নেতা মনিরুল হক ফরাজী, বেলাল আহমেদ। মিথ্যা মামলায় এই সকল  নেতাকে ইতিপূর্বে অন্যায়ভাবে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আসামীদয় উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে ন্যায়বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল ১৫ আদালতে আপিল করেন।
২৬ ফেব্রুয়ারি সকাল থেকে মামলার আপিল শুনানিতে আসামী পক্ষের আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন, এডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, এডভোকেট একেএম রেজাউল ফিরোজ মিন্টু।
 উল্লেখ্য , ৭৪ সালের বিশেষ ক্ষমতায় কালো আইনের এই মিথ্যা মামলাতে মৃত্যুদন্ডের বিধান রয়েছে। আসামিদের হয়রানি ও নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বিশেষ কালো আইনে মামলাটি করা হয়েছিল। এই মামলার আপিল শুনানিতে আজ ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
মহামান্য আদালত  আপিল শুনানি শেষে মিথ্যা, হয়রানিমূলক ও বানোয়াট মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করে ৬ বছরের কারাদণ্ড বাতিল করে  এই নেতাদের বেকসুর খালাস দেন। খালাস প্রাপ্তরা বলেন আদালত এখন স্বাধীন ভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করছে। সাধারণ মানুষ এখন ন্যায়বিচার পাচ্ছে বিধায়  বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট