1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সমাজ কল্যাণ উপদেষ্টার সঙ্গে এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশনের মতবিনিময়

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
সমাজ কল্যাণ উপদেষ্টা

সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব)-এর নেতৃবৃন্দ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—  আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, এ্যাব ও কেআইবি’র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সিনিয়র কর্মকর্তা কৃষিবিদ মোসলেউদ্দিন ফারুক, কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক যুগ্ম মহাসচিব ও সিনিয়র কৃষিবিদ মোতাহার হোসেন নয়ন।

সভায় কৃষিবিদদের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও কৃষিবিদ ইনস্টিটিউশন সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। নেতৃবৃন্দ কৃষি খাতের উন্নয়ন, কৃষিবিদদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করা এবং তাদের সমস্যা সমাধানের বিষয়ে মতামত তুলে ধরেন।

সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃষিবিদদের যেকোনো সমস্যার দ্রুততম সময়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দেন। এই মতবিনিময়ের মাধ্যমে কৃষি খাতের উন্নয়নে নতুন দিক উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট