1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকালে শহরের পায়রা চত্বরে রেলপথ বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন সংগঠনটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

র্মসূচিতে বক্তব্য দেন— রেল আব্দুল্লাহ, সভাপতি, আরিয়া ইয়াসমিন লিম্পা, সাধারণ সম্পাদক, হোসান ইমাম (হিমু), সহ-সভাপতি, ইফাজ তানভীর মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক, আশিকুর রহমান মিনার, দপ্তর সম্পাদক, তারেক মাহমুদ জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক, হিদুল ইসলাম, কোষাধ্যক্ষ, আবুল কালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক, মাহবুব মল্লিক, কার্যনির্বাহী সদস্য, শাহিনূর রহমান লিটন, সাংস্কৃতিক কর্মী,গাউস গোর্কী, সামাজিক ব্যক্তিত্ব, আনোয়ার পারভেজ মাসুম ও জিহান লিমন সহ আরও অনেকে।

এছাড়া জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও ঝিনাইদহ শহর এখনও রেল সংযোগ থেকে বঞ্চিত। তারা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জোর দাবি জানান।

তাদের মতে, “এই রেলপথ বাস্তবায়িত হলে ঝিনাইদহ অঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হবে। একই সঙ্গে দ্রুত যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে।” রেলপথ বাস্তবায়ন পরিষদের নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, ঝিনাইদহবাসীর এই দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত রেললাইন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন শুরু করা হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট