1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ঝিনাইদহের ডিসি নারায়ণগঞ্জে ভাইরাল ৭০০ কেজির দানব ‘ডোনাল্ড ট্রাম্প’ ইতোমধ্যে ঢাকা প্রশাসনে বড় রদবদল, সাত গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন নিয়োগ দেশে আরও ৮ শিশুর মৃত্যু, বাড়ছে হামের সংক্রমণ ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা নিলামে আরও ২ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্পিডবোট ভাড়া পুনর্নির্ধারণ: কোন রুটে কত ভাড়া নির্ধারণ করলো সরকার

ইরান ছাড়তে চাওয়া বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ইরানে বাংলাদেশিদের পাসপোর্ট সংগ্রহে দূতাবাস, নিরাপদ প্রত্যাবাসনের আশ্বাস

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে তেহরানে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে ইরানে বৈধভাবে থাকা এবং ইরান ত্যাগে আগ্রহী বাংলাদেশিদের পাসপোর্টের কপি পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এক ফেসবুক পোস্টে তেহরানের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম জানান, “ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী, তারা আজ রাতের মধ্যেই নিজেদের পাসপোর্টের কপি oalid.islam@mofa.gov.bd ই-মেইলে পাঠান। কেউ ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ, আপনাদের নিরাপদে ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।”

ওয়ালিদ ইসলাম আরও বলেন, যারা অবৈধভাবে ইরানে অবস্থান করছেন, তাদের মধ্যে যাদের কাছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (NID), সুরক্ষা সেবা বিভাগ অথবা স্থানীয় ইউএনও’র দেওয়া চিঠি আছে, তারা সেসব কাগজপত্র oalidjob@gmail.com ঠিকানায় পাঠাতে পারেন। “কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ নিরাপদে ইরান ছাড়ব,” – বলেন তিনি।

বর্তমানে ইরানে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তপ্ত। এমন পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এই উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ দূতাবাসের এই আহ্বান অত্যন্ত জরুরি এবং তাৎক্ষণিক। তাই ইরানে অবস্থানরত সকল বাংলাদেশিকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট