1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা

ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
ঝিনাইদহ প্রেসক্লাবে এশিয়া পোস্ট অনলাইন সংবাদমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠান

আধুনিক প্রযুক্তিনির্ভর ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। সোমবার (১১ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই গণমাধ্যমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট কোনো চাপ বা রক্তচক্ষুর কাছে মাথানত না করে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবে।

তিনি আরও বলেন, ঝিনাইদহের মাটি ও মানুষের সমস্যা, সম্ভাবনা এবং অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি এশিয়া পোস্ট আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। সমাজে গুজব ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, এটিএন বাংলা প্রতিনিধি নিজাম জোয়াদার বাবলু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ, বাসস প্রতিনিধি শাহাজাহান নবিন, বাংলাদেশ অবজারভার প্রতিনিধি জাফর উদ্দীন রাজু এবং বাংলাদেশ বেতারের মোঃ আহসান কবিরসহ জেলার বরেণ্য সাংবাদিক ও সুধীজনরা।

সভাপতির বক্তব্যে আসিফ ইকবাল মাখন বলেন, এশিয়া পোস্টের মতো নতুন গণমাধ্যমের যাত্রা ঝিনাইদহের সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে এশিয়া পোস্ট জেলার সমস্যা ও সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশনই হোক এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা এশিয়া পোস্ট অনলাইনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

নতুন এই অনলাইন সংবাদমাধ্যমের যাত্রা ঝিনাইদহের গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট