1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা

পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
পিরোজপুরের নাজিরপুরে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৬ নম্বর নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠি গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু মায়ের সঙ্গে দুই দিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে বাড়ির পাশের নতুন খনন করা গভীর খালের পাশে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার জানান, ধারণা করা হচ্ছে একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা মিত্র বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট