1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার রামিসা ও আছিয়া হত্যার বিচার দাবিতে সিরাজদিখানে জামায়াত ও এনসিপির মানববন্ধন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ‘গণমাধ্যম কমিশন’ গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন, বাড়ছে আধুনিক ব্যাংকিং সেবা ঈদুল আজহা ঘিরে ২০ দিনে দেশে রেমিট্যান্সে এলো ২৬২ কোটি ডলার হরিণাকুণ্ডুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ঢাকা-সিলেট রেলপথে জয়ন্তীকা এক্সপ্রেসের ধাক্কায় গরুবাহী পিকআপ উল্টে গেল পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়তে পারে ১ টাকা ২৫ পয়সা, বিইআরসিতে প্রস্তাব উপস্থাপন কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল

দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন, বাড়ছে আধুনিক ব্যাংকিং সেবা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন করছেন অতিথিরা

খুলনার দিঘলিয়া উপজেলায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। নতুন এই বুথ চালুর ফলে স্থানীয় গ্রাহকরা আরও সহজে, দ্রুত ও আধুনিক পদ্ধতিতে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২১ মে) দিঘলিয়া উপজেলায় অবস্থিত সোনালী ব্যাংক পিএলসির শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এটিএম (সিআরএম) বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যাংকের প্রধান ফটকের পাশে স্থাপিত এই বুথ উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, সোনালী ব্যাংক আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে ব্যাংকটি ইতোমধ্যে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এটিএম বুথ চালুর ফলে গ্রাহকরা দ্রুত নগদ অর্থ উত্তোলন, টাকা জমা প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে এটিএম বুথের ফিতা কেটে উদ্বোধন করেন সোনালী ব্যাংক খুলনা প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোঃ ফয়সল হোসেন, নন্দিতা চক্রবর্তী এবং মোঃ মাহমুদুল হক।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও গ্রাহকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মিঞা রফিকুজ্জামান।

উপস্থিত গ্রাহকরা জানান, নতুন এটিএম বুথ স্থাপনের ফলে এখন আর ব্যাংকের সাধারণ সেবার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিশেষ করে ছুটির দিন ও ব্যাংকের নির্ধারিত সময়ের বাইরে নগদ অর্থ উত্তোলনের সুযোগ থাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়দের মতে, দিঘলিয়ায় সোনালী ব্যাংকের এই নতুন উদ্যোগ ব্যাংকিং সেবার মান আরও একধাপ এগিয়ে নেবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট