1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে পায়রা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা জেলার উন্নয়ন ও সেবা বঞ্চনার বিষয় তুলে ধরে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। কর্মসূচিতে ব্যানার–ফেস্টুন হাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী–পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী এস এম মসিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক এন এম শাহজালাল, বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাবলু, রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাড. আলাউদ্দিন আল আজাদ, কমিউনিস্ট পার্টির সভাপতি স্বপন কুমার বাগচী, বাসদ সভাপতি এ্যাড. আসাদসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। রেললাইন না থাকায় জেলার বৃহৎ জনগোষ্ঠী যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়ছে। একইভাবে মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় না থাকায় স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষায় বৈষম্য বাড়ছে। তারা বলেন, “ঝিনাইদহবাসীর ন্যায্য দাবি দীর্ঘদিন উপেক্ষিত। এখনই সময় রেল লাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের মাধ্যমে এই জেলার উন্নয়নের পথ প্রশস্ত করার।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সরকারের কাছে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট