1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়ায় সমাজসেবক ও মসজিদ নির্মাতা আহম্মদ আলী মোড়লের জানাজায় মানুষের ঢল

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ নির্মাতা আহম্মদ আলী মোড়লের ইন্তেকালে শোক। ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন।

খুলনার দিঘলিয়ায় সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবক ও মসজিদ নির্মাতা আহম্মদ আলী মোড়লের জানাজায় মানুষের ঢল নেমেছে। সামাজিক ও ধর্মীয় অঙ্গনে অসামান্য অবদানের জন্য পরিচিত এই গুণী মানুষটির ইন্তেকালে পুরো দিঘলিয়া উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।

খুলনার দিঘলিয়ায় সর্বজনস্বীকৃত সমাজসেবক আহম্মদ আলী মোড়ল (৯০) সোমবার ভোরে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আহম্মদ আলী মোড়ল দিঘলিয়া অঞ্চলে একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি দিঘলিয়া ইউনিয়নের মোল্লা বাড়ি বায়তুল এলাহী জামে মসজিদ প্রতিষ্ঠা ও সৌন্দর্যবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জীবদ্দশায় তিনি ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।

তার মৃত্যুতে দিঘলিয়া উপজেলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। সোমবার আসর নামাজের পর দিঘলিয়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ ময়দান জনসমুদ্রে পরিণত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, আন্তর্জাতিক ক্রীড়াবিদ মির্জার হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি আজিজুর রহমান সোহেল, মুফতি ড. রফিকুল ইসলাম, হাফেজ খান সাইদুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়রা জানান, মরহুম আহম্মদ আলী মোড়ল ছিলেন অত্যন্ত সাদাসিধা, বিনয়ী ও ন্যায়নিষ্ঠ মানুষ। তিনি তার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ পিতা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

দিঘলিয়াবাসীর মতে, এমন একজন সাদা মনের মানুষকে হারানোর শোক সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। আল্লাহ তায়ালা যেন মরহুম আহম্মদ আলী মোড়লকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া করেন সবাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট