1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপণ ও বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপণ ও বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের জাবেদা খাতুন একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর শাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন এবং জাবেদা খাতুন একাডেমির প্রধান শিক্ষক সরিফুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে রোপণ করতে পারে এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পরিবেশবান্ধব করে গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা সাধুবাদ জানান।

এই কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় পরিবেশ হবে সবুজ ও স্বাস্থ্যকর, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে গাছপালার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট