1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন উন্নীতকরণ প্রকল্পে জমি ভবনের ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি ও ভবনের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূমি মালিকরা। ক্ষতিপূরণ না পেলে আন্দোলনের হুমকি।

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমি ও ভবনের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার মোটর মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ব্যবসায়ী ও দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, ২০২০ সালে প্রকল্প পাশ হওয়ার পর ২০২২ সালে জমি ও ভবন অধিগ্রহণের কাজ শুরু হয়। বর্তমানে এক শতক জমির বাজারমূল্য যেখানে ৫ থেকে ৪০ লাখ টাকা, সেখানে জেলা প্রশাসন অধিগ্রহণমূল্য নির্ধারণ করেছে মাত্র ১৮০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এমনকি অনেক বাণিজ্যিক জমিকে ভুলভাবে ‘ডোবা শ্রেণি’ হিসেবে দেখানো হয়েছে।

তিনি আরও জানান, নোটিশ দিলেও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সাথে কোনো আলোচনা করেনি। এর ফলে কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ফুলবাড়ি পর্যন্ত ১৯ মৌজার শত শত জমির মালিক পথে বসার উপক্রম হয়েছেন। সংবাদ সম্মেলনে জমি মালিকরা অধিগ্রহণের ৮ ধারা প্রত্যাহার, পুনরায় সার্ভে করে জমি ও ভবনের বর্তমান বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণের জোর দাবি জানান।

তারা হুশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপের পাশাপাশি হরতাল-অবরোধের মতো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট