1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
কালীগঞ্জ থানায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ জানালেও নির্ধারিত সময়ে থানায় উপস্থিত ছিলেন না নবাগত ওসি জেল্লাল হোসেন। ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের আমন্ত্রণপত্র পাঠান। আমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় কালীগঞ্জ প্রেসক্লাবের প্রায় ৪০ জন সাংবাদিক থানায় উপস্থিত হন।

কিন্তু নির্ধারিত সময়ে থানায় উপস্থিত ছিলেন না আমন্ত্রণদাতা ওসি জেল্লাল হোসেন কিংবা থানার কোনো দায়িত্বশীল কর্মকর্তা। দীর্ঘ সময় অপেক্ষার পর সাংবাদিকরা ওসির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তিনি জরুরি কাজে বাইরে রয়েছেন এবং থানায় ফিরতে আনুমানিক আরও ৩০ মিনিট সময় লাগবে।

এদিকে, থানায় অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কোনো কর্মকর্তা সৌজন্যমূলক আচরণ বা খোঁজখবর না নেওয়ায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মতবিনিময়ের আমন্ত্রণ জানিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত না থাকা এবং সাংবাদিকদের প্রতি এই অবহেলামূলক আচরণকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাংবাদিকরা। এ ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন তারা।

এ সময় কালীগঞ্জ প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন— সমকাল প্রতিনিধি জামির হোসেন, ডেইলি স্টারের আজিবর রহমান, প্রতিদিনের বাংলাদেশ ও সময়ের খবরের হাবিব ওসমান, যুগান্তর ও দীপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, কালবেলার ওসমান গনি জুয়েল, নাগরিক টেলিভিশনের মিশন আলী, জিটিভির অলিয়ার রহমান, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, উচ্চকণ্ঠ নিউজের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, ইনকিলাব ও বাংলাদেশ বেতারের আহসান কবির, ইত্তেফাক ও বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টু, আজকালের খবর ও ডেইলি ট্রাইবুনালের আরিফ মোল্লা, গ্রিন টিভির আশিকুর রহমান, নয়া দিগন্তের রুহুল আমিন সৌরভসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরাপার্সনরা।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট