1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরের কাহারোল থেকে সারা দেশে নদী-নালা, খাল জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া এলাকায় আয়োজিত এক উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সরাসরি পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। কর্মসূচিটি আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নদী-নালা খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনপদের পানি সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, টেকসই পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. জেড এম জাহিদ হোসেন, ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ এমপি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর-আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি, দিনাজপুর-আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, দিনাজপুর-আসনের সংসদ সদস্য মো. সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা এবং রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী জনকল্যাণমূলক আখ্যা দিয়ে কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার খাল জলাধার ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজ এবং দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। খাল পুনঃখনন কার্যক্রম শুরু হওয়ায় তারা নতুন করে আশার আলো দেখছেন এবং এর ফলে কৃষি পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পরিকল্পনা, স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট