1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র মাধ্যম নির্বাচন: আমীর খসরু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম নির্বাচন। সবাই মনে করছেন, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, তাহলে দেশ সঠিক পথে থাকবে। অনেকে বলছেন, ডিসেম্বর অনেক দেরি, তবে এটি “কাট-অফ টাইম” হিসেবে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমীর খসরু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ১৭ বছর সংগ্রাম করেছি। সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম নির্বাচন।’

নির্বাচনের সময় সম্পর্কে তিনি বলেন, দেশে এবং বিদেশে সবাই ভাবছে কবে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে। দেশে একটি সরকার থাকলেও গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। জনগণের সমর্থিত সরকার এবং সংসদ গঠন করতে পারলে অনেক সমস্যার সমাধান হবে।

বিএনপির এই নেতা জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও বৈদেশিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বিশেষ করে নির্বাচন এবং সংস্কার কমিশনগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ে কথা হয়েছে। তিনি বলেন, ‘সংস্কারের যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেগুলো এগিয়ে নেওয়া হবে। যেসব বিষয়ে ঐকমত্য হবে না, তা আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অধিকার থাকবে জনগণের সামনে উপস্থাপন করার। সংসদে আলোচনা ও বিতর্কের পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিএনপি মনে করে, দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশের রাজনৈতিক অস্থিরতা কমবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট