1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া-৩ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি: দুই ফিলিং স্টেশনে জরিমানা পাকিস্তানে আলোচনা প্রস্তুতির মধ্যেই মার্কিন বাহিনীর হাতে ইরানি কার্গো জাহাজ আটক কাহারোলে জরুরি হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন-২০২৬ লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের চার সফল ব্যক্তিকে সম্মাননা প্রদান শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে -প্রতিমন্ত্রী আজাদ কালীগঞ্জে বিএনপির ৮৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি, সংবাদ সম্মেলন লৌহজংয়ে খাল দখল ও ৪ একর কৃষিজমি ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী সাতক্ষীরার বৈশাখী উদ্যোক্তা মেলায় দর্শনার্থীদের ভিড় ও রঙিন স্টল রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই

দর্শনা রেলস্টেশন দিয়ে ভারত থেকে চালের প্রথম চালান দেশে প্রবেশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
চালের-আড়ৎ

চুয়াডাঙ্গার দর্শনা শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সোয়া ৯টায় ভারতের গেদে রেলস্টেশন থেকে ৪২টি ওয়াগনে বোঝাই এ চাল দর্শনা রেল ইয়ার্ডে পৌঁছায়। এ সময় ভারতের রেলওয়ের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করছে। দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশন দিয়ে এ চালের প্রথম চালান দেশে প্রবেশ করল।

সিঅ্যান্ডএফ এজেন্ট আতিয়ার রহমান হাবু জানান, মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ঢাকার পুরানা পল্টনের একটি প্রতিষ্ঠান এ চাল আমদানি করেছে। প্রতি মেট্রিক টন চালের ইনভয়েস মূল্য ধরা হয়েছে ৪৯০ মার্কিন ডলার। কলকাতার সৌভিক এক্সপোর্ট লিমিটেড এই চাল রপ্তানি করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এ চাল পরিবহন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট