1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামাতে বড় অগ্রগতি, আসতে পারে ইতিবাচক ঘোষণা মুন্সীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের অভিযোগ ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গরু কোরবানি ইস্যুতে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ দিলেন জাফর পাশা

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক সম্পন্ন: দ্বিপক্ষীয় ইস্যুতে ফলপ্রসূ আলোচনা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
ব্যাংককে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির প্রথম দ্বিপাক্ষিক বৈঠক শুরু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠককে “ফলপ্রসু” বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, সবগুলো বিষয়েই আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রতিটি বিষয়ে স্পষ্টভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।”

বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য: সীমান্ত হত্যা: এই স্পর্শকাতর ইস্যুটি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। গঙ্গার পানি বণ্টন ও তিস্তা চুক্তি: দীর্ঘদিন ধরে আলোচিত এই দুইটি চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ: শফিকুল আলম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয়েছে। উসকানিমূলক মন্তব্য: তিনি আরও জানান, “শেখ হাসিনা ব্যাংককে বসে যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, সেটিও আলোচনায় স্থান পেয়েছে।”

গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়ে। এই প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই সরাসরি আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৈঠকটি ব্যাংককের সাংরিলা হোটেলে, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের নৈশভোজে দুই নেতা কুশল বিনিময় করেন এবং একসাথে কিছু সময় কাটান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট