1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহের মধ্যবর্তী কালীগঞ্জ বেজপাড়াতে বিশ্বমানের হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
ঝিনাইদহের মধ্যবর্তী কালীগঞ্জ বেজপাড়াতে বিশ্বমানের হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কালীগঞ্জ উপজেলাবাসির পক্ষে আলহাজ্ মাহবুবার রহমান
ঝিনাইদহের মধ্যবর্তী কালীগঞ্জ বেজপাড়াতে বিশ্বমানের হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কালীগঞ্জ উপজেলাবাসির পক্ষে আলহাজ্ মাহবুবার রহমান।

আমাদের জমি আছে, যোগাযোগ ব্যবস্থাও উন্নত। ঢাকা-খুলনা মহাসড়কের ধারে পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা-উপজেলার মধ্যবর্তী স্থান আমাদের কালীগঞ্জ শহর। মোবারকগঞ্জ চিনিকল, রেলওয়ে ষ্টেশন, কলেজ-স্কুল, ব্যাংক বীমা সহ রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। গুরুত্বের দিক দিয়ে এই শহরটি অনেক এগিয়ে। শুধু পিছিয়ে স্বাস্থ্য সেবা। তাই

আমাদের দাবি বিশ্বমানের হাসপাতাল ঝিনাইদহের কালীগঞ্জের বেজপাড়ায় স্থাপন করা হোক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাবাসির পক্ষে আলহাজ মাহবুবার রহমান। কালীগঞ্জ শহরের সেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশনের হলরুমে কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মান সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক আলহাজ মাহবুবার রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কমিটির নেতা মাওলানা আবু তালেব, তবিবুর রহমান মিনি, অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, আনোয়ারুল ইসলাম রবি, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, রাজনৈতিক নেতা মাহবুবুর রহমান মিলন, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন,

বেজপাড়ার বাসির পক্ষে আলমগীর কবির প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বৃহত্তর বিভাগগুলির একটি খুলনা বিভাগ। আর এই বিভাগের একটি অন্যতম বাণিজ্যিক শহর কালীগঞ্জ। এই শহরে রয়েছে দক্ষিণাঞ্চলের বৃহৎ ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল। আছে মোবারকগঞ্জ রেলওয়ে ষ্টেশন। আরো বেশ কয়েকটি বে-সরকারি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। উপজেলাটি পাশ্ববর্তী কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, যশোর সহ আরো কয়েকটি জেলার যোগাযোগের মধ্যবর্তী স্থান হিসেবে পরিচিত। ওই সকল জেলাগুলোয় প্রবেশকারীরা এই কালীগঞ্জ শহরের উপর দিয়ে যেয়ে থাকেন। কিন্তু ৫ টি জেলার মধ্যবর্তী এই উপজেলা শহরে নেই কোনো ভালো চিকিৎসা কেন্দ্র। পাশ্ববর্তী জেলাগুলোতেও ভালো মানের কোনো হাসপাতাল নেই। এখানকার মানুষগুলোর সামান্য স্বাস্থ্য সেবা নিতেও খুলনা, ফরিদপুর, ঢাকা বা পাশ্ববর্তী দেশ ভারতে যেতে হয়। এতে সাধারণ মানুষের বিপুল পরিমানে অর্থ নষ্ট হয়। এখানকার হতদরিদ্র মানুষগুলো মোটা অংকের টাকা ব্যয় করে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা

নিতে না পেরে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যান। ভালো মানের হাসপাতালের জন্যে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারনে কালীগঞ্জবাসি একটি বিশ্বমানের হাসপাতাল কালীগঞ্জে প্রতিষ্ঠার দাবি জানান তারা। বক্তারা বলেন, এই কালীগঞ্জ উপজেলার ঢাকা-খুলনা মহসড়কের পাশ ঘেষে বেজপাড়া গ্রামে এলাকায় গণপূর্ত অধিদপ্তরের প্রায় ১০ একর পরিত্যক্ত জমি রয়েছে। এটি কালীগঞ্জ শহরের পাশেই ঝিনাইদহ জেলার মধ্যবর্তী স্থানে। এখানে ব্যক্তি মালিকানার আরো বেশ কিছু জমি রয়েছে। যেখানে এই হাসপাতাল নির্মান ভালো ভাবেই সম্ভব। সম্মেলনে হাসপাতাল নির্মানের দাবিতে আগামী ৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসুচি ঘোষনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট