1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শৈলকুপায় সরকারি গাছ কেটে নিলো বিএনপি নেতা!

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
ঝিনাইদহ: সারুটিয়া থেকে প্রকাশ্যে গাছ কেটে নিচ্ছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু
ঝিনাইদহ: সারুটিয়া থেকে প্রকাশ্যে গাছ কেটে নিচ্ছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে সরকারি জায়গা থেকে প্রকাশ্যে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার সকালে কাতলাগাড়ী-লাঙ্গলবাধ সড়কের পাশে কাতলাগাড়ী বালিকা বিদ্যালয়ের পেছনের সেচ খালের পাড় থেকে একটি মেহগনি গাছ কেটে নেয়া হয়। অভিযোগের তীর সারুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, তার ভাই পল্টু এবং চাচা আব্দুল মজিদের দিকে।

স্থানীয়রা জানান, দিনের আলোয় সরকারি খাস জায়গা থেকে গাছ কেটে নেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে শৈলকুপা প্রেসক্লাবের সদস্য রাজিব মাহমুদকে গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন অভিযুক্তরা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কার্যসহকারী রশীদ হোসেন বলেন, “সরকারি জায়গার গাছ কেউ কেটে নিতে পারে না। বিষয়টি আমাদের অফিসকে জানানো হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটা প্রথম ঘটনা নয়। বাবলু এর আগেও সরকারি সম্পত্তি আত্মসাতের ঘটনায় জড়িত ছিল। আজ পুলিশ এসেও গাছ কাটা বন্ধ করতে পারেনি।”

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাবলু দাবি করেন, “গাছটি আমাদের লাগানো, আর পানি উন্নয়ন বোর্ডের মৌখিক অনুমতি ছিল।”

তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কাজী মহসীন উদ্দিন একথা সরাসরি অস্বীকার করে বলেন, “আমাদের কোনো অনুমতি ছাড়াই তারা গাছটি কেটেছে। এটি আমাদের জায়গা, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট