1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত

শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় জিসান (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বড়দাহ মাদ্রাসা এলাকার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে। সে গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল জিসান। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জন শিকারী বলেন, “মরদেহ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে।”

স্থানীয়রা জানান, মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল এবং পর্যাপ্ত ট্রাফিক নজরদারির অভাবে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট