1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

ঝিনাইদহ-৪ আসনে আবু তালিবের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি, ঈদের আমেজে জনতার ঢল

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
ঝিনাইদহ-৪ আসনে আবু তালিবের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি, ঈদের আমেজে জনতার ঢল

ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু তালিবের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি।

রবিবার (৮ জুন) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৩ হাজার মোটরসাইকেল এই ঈদ পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়।

র‍্যালিটি ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। বেলা ১টার দিকে আবারো নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে সমাপ্ত হয়।

র‍্যালির পুরো সময়জুড়ে মাওলানা আবু তালিব সাধারণ জনগণকে হাত নাড়িয়ে ঈদ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “এই ঈদের আনন্দকে জনগণের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। ইনশাআল্লাহ, তাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা আবু তালিব, এমপি পদপ্রার্থী, ঝিনাইদহ-৪, মাওলানা ওলিউর রহমান, সাবেক উপজেলা আমীর, এবং অন্যান্য স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা।

এই ঈদ পরবর্তী বর্ণাঢ্য র‍্যালি স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে। নির্বাচনী মাঠে আগাম প্রস্তুতি ও জনগণের মাঝে সরব উপস্থিতির বার্তাই যেন দিয়ে গেল এই র‍্যালি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট