1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনার দিঘলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া দলিল ও পর্চা তৈরির চক্রের দুই সদস্য আটক

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
খুলনার দিঘলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া দলিল ও পর্চা তৈরির চক্রের দুই সদস্য আটক

লনার দিঘলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া দলিল লেখক ও অবৈধ কাগজপত্র তৈরীর সাথে জড়িত প্রতারক চক্রের সদস্য আটক। উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্ৰামে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এম মেহেদী হাসানের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার এস আই মোঃ জামিল উদ্দিন সহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে প্রতারক চক্রের দু’ সদস্যকে ভুয়া দলিল, পর্চা, সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্ৰামের ৩ রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিওিতে (১৯জুন) বৃহস্পতিবার কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, লেঃ কমান্ডার এম মেহেদী হাসান, (এল), বিএন এবং সংশ্লিষ্ট থানায় কর্মরত, এস আই মোঃ জামিল উদ্দিন এর যৌথ নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশ এর সমন্বয়ে বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি গ্রামের (তুরজাউন টেলিকম অ্যান্ড স্টুডিও) তে অভিযান পরিচালনা করে অবৈধ এবং ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পর্চা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার সিল সহ বিভিন্ন কাগজপত্র তৈরির সরঞ্জাম সহ প্রতারক চক্রের দু’ সদস্যকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলো লাখোহাটি গ্রামের জহুর গাজীর পুত্র আশিকুজ্জামান রিংকু ও আকরাম শেখ এর পুত্র তুরজাউন শেখ। এ সময় তাদের কাছ থেকে অবৈধ ভূমি অফিসের বিভিন্ন নামের ২৭৩ টি ভুয়া দলিল, ৩ থেকে ৪ হাজার ভুয়া পর্চা /খতিয়ান,ভুয়া সিল ১২ টি,দাখিলা ৭২২ টি, মাঠ পর্চা ২২টি, মৌজা ম্যাপ ৪৩ টি, এনআইডি কার্ড ৬ টি, দিঘলিয়া উপজেলার সকল ভোটার তালিকা ৩ সেট, হার্ডডিস্ক ১ টি, কম্পিউটার ২ টি, প্রিন্টার ১ টি, সিসি ক্যামেরা ১ টি, মোবাইল ফোন ৩ টি, পেনড্রাইভ ২ টি , সিম কার্ড ৪ টি, লেমিনেটিং মেশিন ,আইডি কার্ড তৈরি পেপার, মূল ম্যাপ ভিসা কার্ড, আটক করা হয়েছে।

প্রতারক চক্রের দু’ সদস্য আসামিদের জানায়, দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং অধীনস্থ হিসেবে কাজ করে বলে মৌখিক ভাবে জানিয়েছেন।

খুলনার দিঘলিয়া থানায় কর্মরত এসআই মোঃ জামিল উদ্দিন তাদের এই চক্রের সকল সদস্যদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট