1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ৩০ জুলাই, ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ৩০ জুলাই

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের নীতিমালায়ও তিন ধাপে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। প্রথম ধাপে আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত।

প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে পুনরায় আবেদন, ফলাফল ও নিশ্চয়ন প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

নীতিমালায় বলা হয়েছে, এবারও ৭ শতাংশ কোটা সুবিধা থাকবে, যার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা। শুধু মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়েরা এই কোটা পাবেন। নাতি-নাতনিদের জন্য কোনো কোটা নেই। কোটা পূরণ না হলে শূন্য আসনে মেধার ভিত্তিতে সাধারণ প্রার্থীদের ভর্তি করতে হবে।

আবেদনের জন্য এবার অনলাইন ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৭০ টাকা বেশি।

প্রথম ধাপের আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো:

  • ১২ আগস্ট: আবেদন যাচাই-বাছাই

  • ১৩-১৪ আগস্ট: চ্যালেঞ্জকৃত ফলাফলের শিক্ষার্থীদের আবেদন

  • ১৫ আগস্ট: কলেজ পছন্দ পরিবর্তন

  • ২২ আগস্ট: নিশ্চয়ন

এরপর

  • ২৮ আগস্ট: প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় ধাপের ফলাফল

  • ২৯-৩০ আগস্ট: দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন

  • ৩১ আগস্ট-১ সেপ্টেম্বর: তৃতীয় ধাপের আবেদন

  • ৩ সেপ্টেম্বর: দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় ধাপের ফল

  • ৪ সেপ্টেম্বর: শেষ দিনের নিশ্চয়ন

  • ৫ সেপ্টেম্বর: সর্বশেষ মাইগ্রেশন

৭-১৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তি শেষে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট